মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা:- ভাত ফুল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ Time View

কলমে:- নেহাৎ তানভীর
…………………………………..
সবুজ চাদরে গভীর যতনে
গড়াইতেছে যে ধান,
সবুজে হলুদে সোহাগ ঢুলাই
রাখিবে তাহার মান।

এমন করিয়া সবুজ ছাড়িয়া
হলদে কোটার শাড়ি,
কৃষাণ কনেরা এমন করিয়া
সাজিবে নিবিড় নারী।

সবুজা গায়ের চেতন খুলিয়া
সাজায় হলদে ডালা,
শক্ত খোসার গাঁথন মেলিয়া
গড়ায় সোনার মালা।

জোনাকি পোকারা জ্বালায় তাতে
রোজই সন্ধ্যা বাতি,
কুয়াশা তাহাতে মুক্তা সাজায়
যতনে সারাটি রাতি।

অবশেষে এক করুন প্রণয়
ছিড়িবে বুকের চাম,
কৃষাণ কনেরে ঘরেতে তুলিয়া
শুকাবে শ্রমের ঘাম।

নবান্নেরই উৎসবে মাতিবে
সবুজ পল্লী গাঁও,
হেমন্ত তার বার্তা ছুটাবে
ছুটাবে ধানের বাও।

অবশেষে তার শেষ পরিণয়
পরিনিতি তার চালে,
নিজেকে বিলিয়ে ভরিয়ে গোলায়
কৃষানের ঘরে ভালে।

সাদা স্ফটিকে রুপ মিলাইয়ে
রাখিতে তাহার কুল ,
গরম অনুনে নিজেকে পোড়ায়
ফুটাইয়া ভাত ফুল।

রচনা কাল:-
১৫ ই অক্টোবর, ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102