মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা: মসজিদের ইমাম

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ Time View

কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা

এত বড় মসজিদ থাকতে
ইমামের কেন ছোট্ট ঘর?
বিছানা যেমন কম মানের
খাট কেন নড়চড়?

ইমাম কেন মুছবে ঘর
সে কি কারো কেনা গোলাম?
ইমাম কেন সর্বদা চলবে অন্যের
কথায়, তাও তাঁর নেই দাম।

ইমাম পড়াবে নামাজ
শিক্ষা দিবে কুরআন
তা না করে আমরা কেন
শিখাতে চাই দায়িত্ব জ্ঞান?

শিশুদেরকে শাসন করলে
আসে পরের দিন বিচার
মসজিদ কমিটির কাউকে দেখলে
চেয়ার দিতে হয়, এ কেমন অবিচার?

যে জানেনা ৪ কলেমা সে
শিখাতে চায় ইমামের কাজ
কুসংস্কারে আচ্ছন্ন হয়ে
ডুবে যাচ্ছে এই সমাজ।

জন্মের পর দৌড়ে আসে
সন্তানের কানে আজান দিতে
মৃত্যু হলে জানাজার নামাজ
পড়ানো হয় খতিবের ইমামতিতে।

সর্দি যদি হয় শিশুর দৌড়
দিয়ে যায় মসজিদে
দাওয়াত খেয়ে পেলে টাকা
মুরুব্বি চাচা মরে জিদে।

এই সমাজে তাঁরা না থাকলে
পেতামনা কেউ ধর্মীয় জ্ঞান
তাই তাঁদের পেছনে না গেলে
দিতে হবে তাঁর প্রাপ্য সম্মান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102