বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮১ শতাংশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৮ Time View

মেহেদী হাসান ঢাকা কলেজ প্রতিনিধি:

সারাদেশে একযোগে
প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ঢাকা কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী।

আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক. এ কে এম. ইলিয়াস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় অধ্যক্ষ মহোদয় বলেন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঢাকা কলেজ থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০ জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৬৬ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ৮০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০৪ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছেন ৭৯১ জন। মানবিক বিভাগ থেকে ১১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৬ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

পরিশেষে অধ্যক্ষ বলেন, তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আর দুজন উত্তীর্ণ হতে পারেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকদের আমরা কারণ খুঁজে বের করার জন্য বলেছি। আসলে ভালোর কোনো শেষ নেই। আমরা চাই সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে। শিক্ষার্থীদের আরও ভালো রেজাল্ট করাতে পাঠদানের মান বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102