মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা: ধর্ম ব্যবসার কাব্য!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ঘুরলাম সারাবিশ্ব
দেখলাম কত দৃশ্য,
সাথে ছিলো আরও শিষ্য
প্রতিক্রিয়া সবার মিশ্র!

দেখেছি অনেক হিন্দু মুসলমান
সবার আছে প্রচুর মান সন্মান,
দেখেছি অনেক খৃষ্টান বৌদ্ধ
সবার জীবন পাক পবিত্র শুদ্ধ!

গেরুয়া পোশাকে বৌদ্ধ
টাই সুট পরা খৃষ্টান,
ধূতি পাঞ্জাবি পরা হিন্দু
দাড়ি টুপি ওয়ালা মুসলমান।

ঈমানদার সৃষ্টিকর্তায় বিশ্বাসী, নির্ভর
মানবতা মনুষ্যত্বে উৎস্বর্গীত –
দেখেছি কি একজন ?
বৌদ্ধ কিম্বা খৃষ্টান
হিন্দু কিম্বা মুসলমান
হয়তো দেখেছি কাউকে
হয়তো দেখিনি একজন !?

কুরআন গীতা বাইবেলের
খলিফা উমর, দধীচি মুনি, রেবা
পেলাম কি পথে কাউকে
স্বার্থ ছাড়া ধর্মের এলো কেবা?

ধর্ম সবার ব্যবসার পূজি
আসল ধার্মিক যতই খুজি,
যেতে রাস্ট্র ক্ষমতায়
ধর্মের আলখেল্লা পরি
ধর্ম মঞ্চে সব নেতায়!

এমনি সব দেশে সব জায়গায়
ধর্ম ব্যবসার হাতিয়ার,
রাস্ট্র ক্ষমতায় যেতে
ধর্ম ধোঁকা চমৎকার!

অশিক্ষিত ধর্মপ্রাণ
হিন্দু কিম্বা মুসলমান,
ধর্মের কথা শুনলে পরে
ঝাপিয়ে পড়ে ভোট দেন!

কিছুদিন যায় বানানো বোকা
একদিন হয় গুমোর ফাঁক,
সেদিন ছোটে মৌমাছি সব
ছেড়ে ধোঁকার মউচাক!

প্রয়োজনে যারা ধর্মধ্বজী
দোজখ নরক শেষ বিচার,
বিশ্বাস নাই এ-সব লোকের
কুরআন বাইবেল কিম্বা গীতার!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102