মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবি এম আর তানভীর এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

০১- চলে যাবো একদিন
————————————

দুদিনের অতিথি মোরা
এই ধরনীর মাঝে,
একদিন চলে যেতে হবে
অন্ধকার মাটির ঘরে।

সকল মায়া ছিন্ন হবে
পড়ে রবে শুধু স্মৃতি,
প্রাণ পাখি উড়ে গেলে
নিভে যাবে জীবনের বাতি।

পাড়া-পড়শী আসবে সবাই
শেষ বিদায়ের তরে,
ছেলে-মেয়ে কান্না করবে
মোদের শিয়রে বসে।

সকালের সোনালী স্নিগ্ধ আলো
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ,
কিছুই দেখা যাবে না আর
নামবে জীবনে আঁধার রাত।

স্রষ্টার ডাক আসিবে যখন
যেতে হবে পরপারে,
রিক্ত হস্তে চলে যাবো একদিন
এই মায়াবী পৃথিবী ছেড়ে।

০২- বিবেক
————————————–

মানুষের আবেগ আছে
বিবেক পেছনে পড়ে থাকে,
জ্ঞান,বুদ্ধি,বিবেচনা সবই আছে
বিবেকের বাণী আড়ালে কাঁদে।

বিবেক মানুষের সর্বোচ্চ আদালত
এই কথা সবাই জানি,
আবেগের কাছে বিক্রি হয়ে মোরা
বিবেককে কখনো নাহি মানি।

এই তো আমাদের বিবেক
স্বার্থের টানে মানুষকে অবজ্ঞা করে,
আমাদের বিবেক চলে শুধু মুখে মুখে
অন্যের স্বার্থে বিবেক কেঁদে মরে।

বিবেক নেই বলে আজ
পৃথিবীতে এত অন্যায় অবিচার,
বিবেকের দ্বারে দ্বারে ঘুরে
শত,সহস্র মানুষ আজ হয়রান।

আবেগপ্রবণ হয়ে দুনিয়া চলে না
বিবেকের প্রয়োজন হয় চলার পথে,
বিবেক তুমি জাগ্রত হও
বিশ্বের সকল মানুষের তরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102