মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: খরার অনল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

কলমে: স্বপন_সরকার

যে মনের জমিতে হতো চাষ
শুধু ভালোবাসারই আবেগ,
সে-ই জমি আজ খরার অনলে
পুড়ে হয়েছে ভস্মীভূত প্রাণাবেগ।

চোখে মুখে ছিলোও আশাবাদ
দেখেও ছিলো আলো,
হঠাৎ কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়
এসেছে নিয়ে আঁধার কালো।

মনের জ্বালায় বাতাসের প্রতি জানালায়
বাজে না আর আবেগী সুর,
বেদনার নীল কষ্টগুলো একীভূত হয়ে
দেখা দিয়েছে ঘৃণিত অসুর।

ভেঙ্গে যাওয়া মন বেদনাহত হয়ে
দু’চোখে দেখে স্বীয় সমুদ্র,
পুঞ্জিভূত মেঘ বারি ঝরিয়ে
রেখেও দেয় রজনী বিনিদ্র।

মনের দরজায় কড়া নেড়ে শেষে
জানায় স্মৃতিময় ইতিহাস,
ভায়োলিনের সুর তুলে যা শুধু
দেয় বাড়িয়ে মনের দীর্ঘশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102