মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ প্রেম = কলমেঃ সাহেলা সার্মিন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

প্রেম এমন পরশ পাথর সদায় খেলে ঢেউ
প্রেমে না পড়লে বোঝে নাতো কেউ।
প্রেমের কোন নেইতো বাড়ি নেইতো কোন বাসা
বুকের মধ্যে ধরফরানি এক সাগর আশা।
নয়ন যারে ভালো দেখে ভাবে লাগে ভালো
তাহার তরেই হৃদয় ক্ষরে হোক সে যতই কালো।
মনের মধ্যে সদায় সে স্বপ্ন বুনে চলে
স্বপ্নগুলো চোখের সামনে আলো হয়ে জ্বলে।
কোনখানে যে বাসা বাঁধে যায়না বোঝা কিছু
দূরে গেলে কষ্টগুলো তারা করে পিছু।
একটু ছোঁয়া একটু দেখার আশায় গোনে প্রহর
জ্বলে জ্বলে হয় অঙ্গার আষাঢ়ে মার্তণ্ডের দ্বিপ্রহর।
প্রেমের বিয়োগ ব্যথা পোড়ায়ে মারে সর্বদা
তিয়াশার অশ্রু ঝরে নিরবে যায়না কোন কাঁদা।
মনের সাথে মন মেলাতে খোঁজে অজুহাত
ভেবে ভেবে একশেষ হয় হোক তা দিন কিংবা রাত।
চোখের সাথে চোখ মেলাতে হন্যে হয়ে খোঁজে
কাছাকাছি আসলে পরে দু’চোখ আসে বুজে।
প্রেম এমন শূন্যতা সদায় করে হা হা কার
বুক ফাঁটে পিপাশায় চৈত্রের খড়ায়।
মাঝে মাঝে শীতল বাতাস তার গন্ধ নিয়ে আসে
এক পশলা বৃষ্টি ভাসায় প্রেমের তিয়াশে।
প্রেম এমন দারুণ ক্ষুধা ভালোবাসায় বাড়ে
কিছুতেই হয়না নিবারণ না পেলে তারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102