মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ মেয়ের আফসোস

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২৮ Time View

কলমেঃ শায়লা আহমেদ

বড় কেন হলাম মা-
কেন চলে এলাম দূরে?
তোমার আদর মনে হলে,
আজও অশ্রুতে চোখ ভরে !

একটু অসুখ করলে তুমি-
শিয়রেতে থাকতে বসে,
একটা মশা পড়লে গায়,
থাপ্পর মারতে কষে!

একটু জ্বর হলেই তুমি-
মান্নত করো গরু খাসি!
পীর ফকিররা দরগায় শুয়ে –
দিতো অট্ট হাসি !

বার বার দিতে জলপট্টি –
কপালে হাত দুটি ও দিতে!
সকাল বেলা ফেনা ভাত –
কালোজিরে, আলু ভর্তা ঘিতে !

লাউপাতায় কই,পাবদা ভাপা,
কতই না মজা হতো।
এখন আমি নিজেও করি,
লাগেনা তোমার হাতের মতো!

তোমার হাতের সরিষা ইলিশ,
আজও তেল লেগে আছে ঠোটে।
শতবার চেষ্টা করি হয়না তো ভালো
যায় না খাওয়া, আগের মতো চেটেপুটে!

তখন ভাবতাম তোমার মত –
এইনা আমি, কবে বড় হবো!
নিজ হাতে ছেলেমেয়ে দের –
নাওয়া খাওয়া শেষে স্কুলেতে দেবো !

সন্তান লালন পালন করা –
এযে বড়ো ই কঠিন কাজ!
এসব তুমি কেমনে করতে
কষ্ট হতো খুব, যেটা বুঝি আজ !

আমার জন্য দোয়া করো –
জায়নামাজে বসি,
তোমার কোলের সোনা যাদু টা–
যেন থাকি হাসি, খুশি !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102