মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: কোথায় আমার অস্তিত্ব

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১২ Time View

কলমে: কামরুন নেসা লাভলী

আজ আমি আমাকে চিনতে দ্বিধান্বিত —
না, আমি হতে পারিনি লিওনার্দো দা ভিঞ্চির
ঠোঁটের কোনে নির্লিপ্ত হাসির
সেই অপূর্ব মুখশ্রী মোনালিসা হতে
না, আমি হতে পারিনি চন্ডীদাশের রজকিনী
এমনকি, আলাওলের অপরুপা পদ্মাবতী
অনার্য ছেড়ে আর্যে এসেও আমার বাঁধা।
কবি গুরুর প্রিয়া মানস কন্যা আমি নই ,
নজরুলের বিদ্রোহী রূপ আমায় নাকি মানায় না
তবে আমি কেন পারিনা জসীমউদ্দিনের মতো —
পল্লী মায়ের কথা বলতে।
জীবনানন্দের বনলতা সেন ,
প্রিয় কে দু ‘ দন্ড শান্তি
সে ও নাকি আমা হতে দূরে , বহু দূরে।
গোবিন্দ দাসের সরলতার কাছে আমি অতি তুচ্ছ ;;
হেলাল হাফিজের কঠিন স্বর
মিছিল যাওয়ার আহবান —
সব নাকি মিথ্যে হয়ে গেছে।
তাহলে কোথায় আমার অস্তিত্ব ?
তাই – তো আজ আমি আমাকে চিনতে দ্বিধান্বিত ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102