মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: নীল প্রজাপতি

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩২ Time View

মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ প্রিয়তমা হিমি পাটোয়ারী সিরিয়াকে।

বিধ্বস্ত নগরীতে তুমি নীল প্রজাপতি,
তোমাকে কি অপূর্ব করে সৃষ্টি করেছেন অধিপতি,
নরম ঘাসের উপর সোনারোদ্দুরে কি সুশ্রী লাগে তোমায়,
তুমি প্রকৃতির হয়ে থেকো চিরকাল,
তোমাতে শোভাময় হোক ধরীত্রীর শত প্রাণ।

তুমি নীল প্রজাপতি, তুমি মায়াবিনী
মায়ার বাঁধনে বেঁধে রেখেছো পরম যত্নে,
তুমি মিশে আছে হৃদয় ডায়রির রন্ধ্রে রন্ধ্রে,
তোমাকে ভুলতে পারেনা মন কোনমতে।
ভুলবে কি করে?
তুমি যে মায়াবতী।
মায়া ছড়িয়ে দখল করেছো হৃদয় রাজ্যের সিংহাসন,
রুদ্ধ করে দিয়েছো শত দ্বার,
তোমাকে হটিয়ে কেড়ে নিতে পারে
কে আছে এমন?

তুমি তো আমার পরমআত্মীয় আজন্ম বন্ধন,
তুমি তো আমার মানবী মানসী অস্পরী অনন্যা,
নীল প্রজাপতি হয়ে আছো হৃদয় রাজ্যের উদ্যানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102