মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: কাঙ্খিত বাসনা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

কলমে: স্বপন সরকার

শান্তিকামী প্রতিটি মানুষের দীর্ঘশ্বাস
শুধুই খুঁজে ফিরে একটু সুবাতাস,
প্রত্যাশায় থাকে না ভিজুক চোখ
অনাকাঙ্ক্ষিত নীল কষ্ট দূর হোক।

কতই তো বেজেছে মনে বেদনার ভায়োলিন
সকাল, দুপুর গোধূলি শেষে রাত্রিকালীন,
সময়ের শ্রাবণ ঝরিয়ে হয়নি ক্ষান্ত
অসময়ের শ্রাবণও ঝরিয়ে করেছে দিকভ্রান্ত।

মিথ্যের ইতিহাস আর না গজাক ডালা পালা
মানব মানবের তরে না থাকুক একথার ছলাকলা,
হীন স্বার্থ আজ হোক মন হতে নির্বাসিত
সবার উপর মানষ সত্য একথাই থাকুক সমুন্নত।

পরিহার করে আজ শ্রেণী সংঘাতের বিভেদ
তুচ্ছ তাচ্ছিল হোক নানা জনের মতভেদ,
ধারণ করে হৃদয়ে মানবতার সেই বাণী
মানুষ মানুষের জন্য যে সত্য মোরা সবাই জানি।

পরিশেষে আসুক ফিরে মানবের তরে শান্তিধারা
হোক দূর সকল ষড়যন্ত্রের কুটিল মনের জরা,
সত্যের নিশান উড়ে গিয়ে আসুক সমাজে সুখ
হোক বিতাড়িত মিথ্যা হোক কুটিলতার বিয়োগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102