মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবি মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

হেমন্ত বেলায়

হেমন্ত বেলায় ঘাসের ডগায়,
শিশির ঝরে ভোরে।
রবির আলোতে শিশিরগুলো,
মুক্তো হয়ে জ্বলে।

সবুজের দেশ বাংলাদেশ,
সবুজের হয় না শেষ।
মাঠে মাঠে গিয়েছে ভরে,
সোনালী ধানে বেশ।

হেমন্ত বেলায় কৃষক খুশি,
আপন আপন মনে।
মনের সুখে কৃষক কাটে ধান,
বেলা চলে যায় সনে।

হেমন্ত বেলায় ঘরে ঘরে,
নবান্নের আনন্দ উৎসব।
নতুন ধানের চালের পিঠা,
খেতে দারণ লাগে মিঠা।

হেমন্ত বেলায় উঠান পারে,
মিষ্টি রোদে বসে।
বুড়ো দাদু চা পিয়ায় আর,
জীবনের হিসেব কষে।

চড়ুই পাখির বিয়ে

ঘরের চালে ছাদে হবে,
চড়ুই পাখির বিয়ে।
তা-ই শুনিয়া খোকা নাচে,
নাচে ময়না টিয়ে।

দোয়েল নাচে ফিঙে নাচে,
নাচে শ্যামা পাখি।
তারি সাথে টুনটুনিটাও,
নাচে থাকি থাকি।

হলদে পাখি এলো এবার,
গায়ে হলুদ দিবে।
বাবুই পাখি এলে চড়ুই,
বরণ করে নিবে।

ফিঙে পাখি

ফিঙে পাখি ফিঙে পাখি,
কোথায় থাকিস বলত দেখি।
কাকের সাথে ভাব জমিয়ে,
মনের কথা বলিস নাকি?

ফিঙে পাখি ফিঙে পাখি,
ডানা মেলে উড়ে যাবি।
হেমন্তের নতুন ধানে তুই,
প্রতি ঘরে নবান খাবি?

ফিঙে পাখি ফিঙে পাখি,
কাজল কালো রূপটা দেখি।
কালো রঙের শাড়ি পরে.
বেড়াস তুই বিশ্বভূবন ঘুরে।

ফিঙে পাখি ফিঙে পাখি,
ফুরুত করে উড়িস নাকি?
খোকা তোকে কাছ ডাকে।
খোকার বাড়ি আয়তো দেখি।

——————————
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102