বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবি নিয়াজ আহম্মদ এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

০১- ন্যায়-অন্যায় বুঝি

আমি রাজনীতি বুঝিনা
আমি ন্যায়-অন্যায় বুঝি
আমি হাজারো মিথ্যার আড়ালে থাকা
সত্যটাকে খুঁজি।
আমি ন্যায়-অন্যায় বুঝি।

আমি বিবেকের কাছে দংশিত হই
শত অপরাধ দেখে।
সত্যের বাতি আলো ছড়াবে
স্বপ্নটুকু ধারণ করি বুকে।

আমি শিকলে বাধা আইন মানি না
মানি না অন্যায় শাষণ
আমি অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠ
এটা নয়তো নিছক ভাষন।

আমি সময়ের স্রোতে গা ভাসিয়ে
পথ চলতে পারিনা
আমি সকাল-সন্ধ্যা বহুরূপীর
রূপ কখনো ধরি না।

আমি অন্যায় অবিচার ধ্বংস করতে
কলম হাতে জুঝি
আমি রাজনীতি বুঝিনা
আমি ন্যায়-অন্যায় বুঝি।

০২- সংস্কার

দেশ সংস্কার করতে হলে
দুর্নীতিবাজ ধরা হোক,
সংস্কারের চালক সকল
খোলা রাখুন সদা চোখ।

অনিয়ম যত করছে যারা
তাদের আগে রুখে দিন
তাদের হাতের কলকাঠিটাও
নিয়ন্ত্রণে নিয়ে নিন।

দেশদ্রোহী খেতাব পাক
পাচার করলো টাকা যে
টাকা ফেরত আনবে তবুও
ফাঁসির দড়ি পরবে সে।

সংস্কারের মন্ত্রটা হোক
অবিচার আর থাকবে না।
সন্তান হারিয়ে মায়ের চোখ আর
লোনা জলে ভাসবে না।

০৩- ফরিয়াদ

গগন ভেদিয়া আরশ ছুঁয়ে যায়
সন্তান হারা মায়ের আর্তনাদ।
অত্যাচারী নিপাত করো হে আল্লাহ
সভ্যতা আজ হচ্ছে যে বরবাদ ।

মানুষের প্রাণ মানুষেই হরে
এটা নয়তো জাহেলিয়াতের যুগ
স্বস্তি কোথাও নাইরে এখন
চারদিকে শুধু মুখোশ,নাই কোথাও সুখ।

সীমাহীন বর্বর হয়েছে মানুষ
এই মানুষই আশরাফুল মাখলুকাত
ধর্ম নিয়েও হানাহানি হেথা
ব্যস্ত সবাই খুঁজতে,ছোট আর বড় জাত।

তোমার কাছেই আর্জি আমার
দান করো হেদায়াত,
মনুষ্যত্ব বোধ দাও জাগিয়ে
তোমার দরবারে এ আমার ফরিয়াদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102