বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ ফিরিয়ে দাও আমার পঞ্চাশ টি বছর

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

দেখা দিলে অর্ধ শতাব্দী পর
কথা দিয়েও বাঁধলে না সাথে ঘর!
বুকে চেপে আশা দিলে অশ্বত্থ বৃক্ষের মত
দক্ষিণা পবন স্নিগ্ধতা নিয়ে আশা দিলে শত!

দুর্ভেদ্য স্ট্যাচুর মত তোমার আশায়
অবাধ্য সন্তান, কাটালাম পঞ্চাশ বছর একাকিত্ব বাসায়,
স্তব্ধ পাথর তবু গড়াতে পারিনি দূরে, যদি আসো
যদি এতবছর পরে-ও এসে একটু ভালোবাসো?

আজ এই ‘চাঙ্গি বিমানবন্দরে’ দেখা দিলে —
বলছো, “চলো ঘর বাঁধি দু’জন মিলে!”
গরু মেরে জুতা দান, পাথরে ফোটে কভু ফুল
সেদিন কেন পালালে, কার হাত ধরে না-কি আমার ভুল?

মায়ের মৃত্যু হলো দেখে ছেলেকে, বিরহ বেশে
কেন অবেলায় আবার নিলে পিছু, ছদ্ম বেশে!
সহস্র পথে আমার রয়েছে পদচিহ্ন তোমায় খুঁজতে
সে দহন, মায়ের ব্যথা, ঝলসানো হৃদয় টা কে যদি বুঝতে!?

কোন তেজ, সাহস, মনের জোরে আজ-ও একথা বললে
অপেক্ষায় সিক্ত নোনা জলে জলন্ত আতশী হৃদয় টা গলে ফেললে!
জলৎ ভঙ্গুর হৃদয় খানি তপ্ত লাভার মত বহমান
আজ ঘরবাঁধা র আশ্বাস এ বিভূঁইয়ে, করছো অপমান!

ফিরিয়ে দাও আমার কৃষ্ণ সম প্রেমময় পঞ্চাশ টি বছর
চলো বাঁধি ঘর বর্ষীয়সী রূপসী যখন করছো আছর!
এক-একটা যামিনী চলো ধবল হরিণী সম ছুটি
সে দিনের ভালোবাসা স্পৃহা উৎসাহ মরেনি, ভেঙ্গে হয়েছে কুটি কুটি!

মরণের পর, ওপারে কি নিস্তব্ধ নিথর গাঢ় অন্ধকার
জীবনের অতীত কি তটিনী র জোয়ার সম, ফিরে বার-বার?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102