বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবি মোঃ সুমন মিয়ার তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ Time View

০১- প্রয়োজন

সবার মতো তুইও কী! আমায়
ভুলে গেলি ওরে।
আমার কথা তোর ও কী! আজ
পরে না আর মনে।
আমি যখন ছিলাম পাশে বলিতে
কতো রকম কথা।
আমায় তুই ভুলবি না কখনও
দিয়ে ছিলে আশা।
সেই তুই আজ ভুলে গেলি অন্য
সবার মতো করে।
কথা দিয়েও রাখলি না তুই,করলি
ছলনায় অবহেলা।
যখন তোর প্রয়োজন ছিল,আমায়
আপন করে নিলে।
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে
আমায় ভুলে গেলি।
ভুল কি তবে ছিল আমার, তোর
প্রয়োজন মিটানোই।
যে প্রয়োজন মিটিয়ে হারিয়ে গেছি
আজ আমি টাই।
সেই হারিয়ে যাওয়ার মাঝে, আমি
খুঁজি না আর তোকে।
তুই যে আছিস এখন সব হারিয়ে
ফুরিয়ে যাওয়ার শোকে।

০২- অভিমান

মনের মাঝে ভালোবাসা নেই
তবুও হৃদয়ে রয়ে যায় পিছুটান৷
অবাধ্য মনে অভিমান থাকলেও
বারবার ধরতেই চায় দুটি হাত।

অভিমান ভেঙে ফিরে যেতে চায়
তবুও কেন ফিরে যেতে পারি না।
রোজ ভাবি আজ বুঝি ফিরে যাব
অভিমানগুলোই ফিরতে দেয় না।

কখনোও ভাবি, নেই সে আমার
অভিমানে হারিয়ে ফেলেছি থাকে৷
তবুও মন,থাকে ফিরে পেতে চায়
ফেলে আসা দিনগুলোর টানেই।

দু’চোখ বেয়ে পড়েছে শুধু জল।
ভুলতেই পারছি না পিছুটান,তাই
সব অভিমান ভুলে ফিরতে চাই
ভালোবাসার সেই মানুষের কাছে।

০৩- ভাঙার খেলা

যে দিকে থাকাই,
সে দিকেই দেখি
চলছে ভাঙার খেলা।
আলোর শেষে,
আসলো ফিরে
আধাঁর রাতের বেলা।
তারুণ্যতে ভুলে ভরা
ধ্বংস দিকে দিকে।
অস্তিত্বের চলছে লড়াই
থাকবে কারা টিকে।
চলছে চলুক তবে,
থামবে না কারো তরে
সবে আজ দিশেহারা।
ফিরে আসবে না তারা
শেষ আধাঁরের মাঝে
হারিয়ে গেছে যারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102