রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই ভুট্টু গ্রেফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ Time View

আব্দুস সামাদ পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি:

রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টু (৫৫) কে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহার নামীয় আসামি।

এদিকে মামলার বাদী গত মঙ্গলবার ১২জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করেন।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102