বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: প্রচণ্ড ঘৃণা করি তোমাকে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ Time View

কলমে: রোজিনা খাতুন

প্রিয়,
মনে আছে তোমার?

আমি বলেছিলাম তোমার জন্য আমি কাঁদতে রাজি,
জীবন বাজি ধরতে রাজি।
লোকের কাছে ছোট হতেও রাজি,
সম্মান ধুলোয় মেশাতেও রাজি।

কিন্তু একবার মন থেকে উঠে গেলে,
চোখের সামনে মৃত্যু যন্ত্রনায় ছটফট করলেও,
ফিরে তাকাবো না,
বলবো না কি হলো তোমার।

বলবো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না,
প্রকাশ করবো না ভালবাসতাম তোমাকে।
বলবো না আজো ভালবাসি শুধু তোমাকে,
বলবো না তোমার জন্য আজো সুখের স্বপ্ন সাজায়।

আজো তোমার সুখ চাই।
চাওয়াটা থাক না মনের গহীনে।
তোমার চোখে চোখ রাখবনা একমুহূর্তোও,
ছায়াটাও মাড়াবো না,

কাঁদব দূরে কোথাও,
জনমানবহীন কোনো নদীর তীরে।
চোখের পানি মিশে যাবে নদীর মাঝে,
কষ্ট থাকবে হৃদয়ের ভাজে।

একাকী বিষন্নতা ছুয়ে যাবে,
দীর্ঘশ্বাস জুড়ে থাকবে তুমি।
নদীর পানিতে চোখে মুখে পানি দিয়ে
আবার ফিরে আসবো সবার মাঝে।
বুঝতে পারবেনা তুমি,
কি যায় সারাক্ষণ তোমার অভাবে আমার জীবনে।

তবুও বলবো যেখানে থাকো ভালো থেকো
আমাকে ভুলে থেকো,
কারণ তোমার প্রিয় যেহেতু হতে পারিনি
করুণা চাইনা প্রিয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102