বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: সবুজের দেশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২১ Time View

কলমে: দেওয়ান পারভেজ

সবুজ সবুজ চির সবুজের বাংলা দেশ
সবুজের কমতি নেই যেনো এক লেশ।
যে দিকেই তাকাই শুধু সবুজেরি ছায়া
ক্লান্তির লগ্ন কাটিয়া দেয় সবুজের মায়া।
বাতাসে হেলে দুলে করে সবুজের খেলা
কি অপরূপ সুন্দর দেখতে সবুজের মেলা।
চারি দিকে সবুজ ঘিরে রেখেছে বাংলার মান
এই সবুজ বাংলাতে সৃষ্টির এক বড়ো দান।
দেখে বাংলার মাঠ ভরা সবুজ শস্যের হাসি
সবুজের রূপে মুগ্ধ হয়ে মায়ায় ভাসি।
সব ঋতুতেই দেয় সবুজ তার আভাস
বারোমাসি পাই বাংলায় সবুজের সুবাস।
এই রূপময় সবুজকে বড় বেশি ভালোবাসি
তাইতো বারবার সবুজের কাছে ছুটে আসি।
সকালের শিশির ভেজা সবুজের ঘাস
চারি দিকটায় ঘিরে রেখেছে বারো মাস।
যেদিকে যাও সবুজের নেইতো শেষ
এইত সবুজের সবুজ ময় বাংলা দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102