বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মাহিদুল ইসলাম তৌকিব এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০০ Time View

নিঝুম বৃষ্টির ইতিকথা

এই ধূসর আকাশ জানে,
আমি কেনো থাকি পথ চেয়ে!
আসবেনা তুমি জানি তাও
মন কি কথা শোনে !

চড়ুই পাখি ফিরে তার বাসায়
সে তো পথ চিনে ঠিকই
আমি থাকি তোমার আশায়
আরো কত কথা ছিল বাকি।।

তোমায় মনে পরার দোষ,
বলো আমি দেবো কাকে !
মেঘের গর্জন, নাকি নিঝুম বৃষ্টি
নাকি ঐ সুবিশাল আকাশটাকে।।

বর্ষা এলেই মনে পড়ে,
কত পথ হাঁটা বাকি ছিল একসাথে।।
হাঁটতে চাই আরো কিছু পথ,
রাখতে চাই হাত তোমার ঐ হাতে।।

কত মেঘ আসে আর চলে যায়
কত অশ্রু দিলো ওই আসমান
আমি কবি থাকি পথ চেয়ে
তোমার বুঝি অনন্তকালের অভিমান।।

আজও আমি দাঁড়াই সেই পথে,
আজ ও আমি প্রেমিক সাজি
এপারে নাহয় নাইবা পেলাম
ওপারে আমি চাইবো তোমায়,
বলবো সেদিন চলো, আজ বৃষ্টিতে ভিজি।।

তুমি

আমি দেখেছি তোমাকে হে প্রেয়সী,
কোনো এক বরষায়
আমি নিজেকে হারিয়ে ফেলেছি
তোমার শ্রুতির ঝুমকায়।।

আমি চাঁদ তারাকে সাক্ষী রেখে,
তোমার প্রেমে ডুবতে চাই
আমি তো চাইনি হারাতে,
তোমার খোঁপার ফুলের গন্ধ হারিয়ে যাই।।

তুমি  শিখা, তুমি অন্ধকারের প্রদীপ
আমি না চাইতেই পাগল হয়েছি
যেন মুগ্ধ করেছে আমায়,
তোমার অদৃষ্টের কালো ওই টিপ।।

তুমি জাদু করেছো কঠিন মায়ায়
হৃদয় আমার হয়েছে হরণ অজানা মন্ত্রবলে
আমি তোমার হয়েছি, তোমার
আমি রয়েছি গৃহেতে মোর
হৃদয় রয়েছে তোমার কালো শাড়ির আঁচলে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102