মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সরিষাবাড়ীতে পাগলা শিয়ালের কামড়ে ১০ জন আহত, জনতার হাতে শিয়াল নিহত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৩৮ Time View

মতিউর রহমান, সরিষাবাড়ী জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একাধিক গ্রামে পাগলা শিয়ালের কামড়ে বেশ কয়েকটি গবাদী ও অন্ততঃ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬-২৯ অক্টোবর মহাদান বাউসিসহ একাধিক গ্রামের ১০ জন মানুষ ও কয়েকটি গবাদী পশু আহত হয়। আহত ব্যক্তিরা সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা গেছে। উপজেলা হাসপাতাল ও এলাকা সূত্রে প্রকাশ, ২৬ অক্টোবর হতে ২৯ অক্টোবর পর্যন্ত অন্ততঃ ১০ ব্যক্তি পাগলা শিয়ালের কামড়ে আহত হয়। আহতরা হলেন, মহাদান গ্রামের সাজাল খাঁনের ছেলে রশীদ খাঁন-৬০, মিরাজের ছেলে কাঞ্চন -৩০ ও ফরিদের ছেলে হাসান-১২, নাওগোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মরিয়ম বেগম-৪৫ ও আব্দুল গণির ছেলে মাসুদ রানা -৩৮, ইজারা পাড়া মিজানুর রহমানের ছেলে মুক্তা -২৬, ফুলার পাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে তোতা মিয়া-৬০, বাউসি মধ্যপাড়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে সেলিম -২২। তোতা মিয়া কুকুরের কামড়ে ও অন্যরা শিয়ালের কামড়ে আহত হয়। এ ছাড়াও বেশ কয়েকটি গবাদী পশুকে পাগলা শিয়াল কামড়িয়ে আহত করে। ২৯ অক্টোবর রাতে পাগলা শিয়ালকে পঞ্চপীর এলাকায় স্থানীয় জনতা পিটিয়ে মেরে ফেলেছে বলেও অপর একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সকালের সময়কে বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102