বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: আতঙ্কে কাটে দিন!

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৫ Time View

কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

শেরেবাংলা সোহরাওয়ার্দী ভাসানী মুজিব রবি নজরুলের এই বাংলা
পূর্ব দ্রাঘিমার একটা পলি জমা ব – দ্বীপ মাত্র,
কৃষি নির্ভর রুটি-রুজির নিন্মবিত্তের মানুষের গ্রাম বাংলায় বাস
বিকেলে অংশুমালী যখন পশ্চিম পাটে, কিষাণী বধূ অবসরে গল্পে হয় একত্র!

ফোটে উঠান কোনে জবা কামিনী গন্ধ রাজ
গোলাপ হাসনাহেনা কোন কোন আঙিনায় ফোটে,
কিষাণী বধূ গন খেজুর পাতার পাটি বিছায় বড় করে
সন্তান সবার উঠানে খেলে তারা একে অন্যের বিনুনি কাটে!

উঠানের পাশে চাপ কলে কেউ জলভরে নেয় ও বাড়ী
ঘরে ফেরা কর্মজীবী কৃষক গন দুপুর ভাত ঘুম পর গেছে মাঠে বা হাঁটে!
দেব জানি ভাতারের দোষগুণ ভাদ্দরবউ কে বলে
দিলো না শাড়ী চুড়ি এই পূজায় কেমনে ভাবো দিন-রাত ভালো কাটে?

ভাদ্দরবউ সাংবাদিকের মত পাড়ার খবর পাড়ে
কারো পরো কিয়া কার মেয়ে না বলে গেছে চলে,
পাঁচসাত নারীর চুল আঁচড়ান উকুন মারা সারি
যত আলাপ নিত্যখবর এক কথায় বিবিসি বার্তা এঁকে একে যায় বলে!

বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা ভাতা ছিলো সুখদুঃখ মিলে
কামলা কিশান দেয়া সব জন ছিলো না অভাব,
ছিলো থানা প্রশাসন মেম্বার চেয়ারম্যান আসন, জীবন নিরাপদ
আজ দ্রব্য মূল্য উর্ধগতি জীবন হারানোর ভীতি
পাল্টে গেছে চিরাচরিত বাঙালি স্বভাব!

দেশটা আজ মগের মুল্লুক কার কখন যায় জীবন
নারী কেন ডাক্তারি পড়বে হামলা মেডিক্যাল কলেজ,
প্রগতিশীলতার প্রতিবন্ধকতা রোজ রোজ নজর কাড়ে
সরকার বড়ই নির্বিকার ত্রানের টাকা চুরি, দেশ চালাবার নাই রাস্ট্র বিজ্ঞান নলেজ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102