মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কাশিয়ানীতে ট্রাক উল্টে চালক নিহত

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ Time View

এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, কাশিয়ানী প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনিট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার পোনা এলাকায় এস এম ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক নাম সুমন মালো (৩৮)। তার বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক বলেন, খালি একটি মিনিট্রাক ঢাকা থেকে নড়াইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় সোহাগ মিয়া নামে একজন গুরুতর আহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ আবুল হাসেম মোল্লা বলেন, একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১২-০৬৮০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়েছে। নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102