বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ গ্রামের নাম কলমিলতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

কলমেঃ কামরুন নেসা লাভলী

তন্দ্রাছন্ন হয়ে কখন ঘুমের ভিতর
ডুবে গেছি—-

সেই ছোট্ট গ্রাম —
গ্রামের নাম কলমিলতা
পাশ দিয়ে নদী , নদীতে
বাইয়া চলে নৌ মাঝি
গান গাইয়া জীবনের পথ
খুঁজনের আশা বান্ধে ।

সে – ই আমি আঁকা / বাঁকা
পথের ধার দিয়া ছুট দে ছুট —

হঠাৎ ! পিছন থেকে তুমি আইসা
চোখ ধইরা কইতা বলত ,
কইন্যা কে আমি ?

আমি অমনি তোমার হাতের স্পর্শে
বুকের কাঁপনে বুঝতাম —
তুমি আমার নাগর !

দুই জনে মিলে বকুলের তলে ফুল তোলা
ঝর্ণার ধারে গীত গাওয়া , নদীতে বইসা –
শেষ বিকেলে সূর্যের অস্ত ডোবা দেখতাম —

কি , যে চিক চিক করত —-
পশ্চিমা আকাশে সন্ধ্যার আগমনী ধ্বনি
প্রানের মইধ্যে কেমন যেন ভালো লাগার
কথা কইত ।

জামরুল , আম আরো কত কি গাছ ?
গাছ থেইক্কা আম পাইরা কইতা
নে , এত আদর কইরা কেউ সাধবোনা —

আমরা দুই জন শাকের উপর দিয়া
গ্রামের ভিতর পাঁচালীর গল্প
শুনতে যাইতাম —

তুমি ছিলে আমার মইধ্যে —
আমি ছিলাম তোমার অন্তরে

ঝিলে যেমন পদ্ম ফোটে আপন মনে
আমি তেমন পদ্ম জলে তোমার বুকে
ভাসতাম ।

হঠাৎ !
কি এক আতংকে ঘুম ভেঙে যায়
চিৎকার করে উঠি নাগর , নাগর !
এপাশ ওপাশ কোথাও
তুমি নেই —

স্বপ্ন ভাঙ্গে আর্তনাদে
চিৎকার করে উঠি
ডুকরে ডুকরে কাঁদি —

সেই করিডোর , জানালার ভারি পর্দা ,
দক্ষিণা বাতাসের সুগন্ধ
কার্পেটের গাম্ভীর্য সব —
সব কিছু অচেনা মনে হতে থাকে

নিজেকে সামলে নিয়ে শাড়ীর আঁচল
ঠিক করতে করতে আয়নায়
তোমার স্পষ্ট মুখচ্ছবি ভেসে ওঠে ।

তবুও বেরিয়ে পড়ি যান্ত্রিক কোলাহলে
নিত্য নৈমিত্তিক কংক্রিট ধুলো মাখা জীবনে ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102