বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

পোয়েট্রি ফর ফিলিস্তিন সম্মাননা পেলেন কবি রকিবুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক

গত ২৬’অক্টোবর-২০২৪ ইং তারিখ, শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (রমনা),ঢাকা-তে
ইরান সাংস্কৃতিক কেন্দ্র ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস এবং জাতীয় কবিতা মঞ্চের যৌথ উদ্যোগে পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ও বহুভাষাবিদ –জনাব মাহমুদুল হাসান নিজামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ,ফ,ম খালিদ হোসেন, ধর্ম উপদেষ্টা।
উপস্থিত ছিলেন কালচারাল কাউন্সিলর ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস ঢাকা’র জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়।
মজিবুর রহমান মঞ্জু,বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব।
আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল এহতেশামুল হক। এছাড়াও, উক্ত অনুষ্ঠান কে আলোকিত করতে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের অন্যতম মুখপাত্র,সংস্কৃতি ব্যক্তিত্ব স্বরলিপি সংগীত একাডেমী ও স্বরলিপি পাবলিকেশনের মাননীয়া প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাবা লিপি আক্তার।
পোয়েট্রি ফর ফিলিস্তিন কবিতা প্রতিযোগিতায় নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ইরানের রাষ্ট্রদূত এবং জাতীয় কবিতা মঞ্চের সভাপতি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশ-বিদেশ থেকে কবি, লেখক ও সংগঠক এবং কলম সৈনিকেরা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবিতে মাননীয় ও গণ্যমান্য ভ্রাতৃপ্রতিম ইরানি রাষ্ট্রদূত ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন কবি রকিবুল ইসলাম।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে
রকিবুল ইসলাম বলেন,
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জনাব সাইয়েদ রেজা মীর মোহাম্মদী, জাতীয় কবিতা মঞ্চের মাননীয় সভাপতি দেশ বিখ্যাত বিশিষ্ট কবি গুণীজন জনাব মাহমুদুল হাসান নিজামী, জনাব লিপি আক্তার সহ সংশ্লিষ্ট সকলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102