বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

০১- আয় কম দাম বেশি

বেগুন কত টাকা ভাই?
একশত কুড়ি টাকা।
ও’ রে বাবা! এত কেন?
করার ভাই কিছু নাই।

নিলে নেও নয়তো যাও,
একটা বেগুন দাও।
দোকানীর চোখ ছানাবড়া,
এগুলা ভাই কি কও?

তোমার যে ভাই দাম বেশি,
আমার সাধ্য নাই।
ছেলে মেয়েরা বইসা আছে,
তারাতাড়ি’ত যাই।

অন্যখানে ফির জিগাই,
লাউ কত ভাই?
দুইশো পার পিচ।
কম আছে নাকি ভাই!

না না ভাই কোনো কম নাই,
নিলে নেও না নিলে যাও।
এই বাজারে লাগছে আগুন,
কম বলা’তো সুযোগ নাই।

পিঁয়াজ কত টাকা ভাই?
একশো বিশ টাকা।
দাম একটু বেশি হলো না,
পকেট টা যে ফাঁকা।

হাড়ভাঙা খাটুনি শেষে
উপার্জন টা সামান্য।
আয় কম দাম বেশি,
বউ বাচ্চা হয় মনমালিন্য।

০২- বাঁচবো কেমন মোরা

বাজার দরে লেগেছে আগুন,
ঠান্ডা হবে ভাই কবে।
গরীব দুঃখী মানুষগুলো তারা,
একটু শান্তি সুখে রবে।

গরীব দুঃখী মানুষ সৎ উপায়ে
সৎ পরিশ্রম করে।
মাথার ঘাম পায়ে ফেলে তারা,
সামান্য উপার্জন করে।

হাড়ভাঙা খাটুনি করে শেষে,,
মজুরি পায় কম।
বাজার দরে লেগেছে আগুন,
ফুরায় তাদের দম।

নিত্যপণ্যের বাড়ছে দাম,
লাগামহীন ঘোড়া।
এ ভাবে চলতে থাকলে তবে,
বাঁচবো কেমনে মোরা?

০৩- মাছরাঙা পাখি

পুকুর পাড়ে গাছের ডালে
বসে বসে মাছরাঙা পাখি।
একলা বসে আপন মনে,
সারা বেলা চুপটি করে থাকি।

পুকুরে কমছে জল,
মাছেরা আর আসে না।
বাসায় আছে তিনটি ছানা,
ডাকছে তারা মা মা।

——————————–
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102