বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি আবুল কালাম তালুকদারের তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

সুখের কবিতা
———————————–

তোমার আগমনী বাতাসে শিহড়িত অনুভব সংসার আঙ্গিনা
জানালার জোছনার ভিড়ে সুখের কোলাহল
তোমার উষ্ণতায় ভ্রমণ করি সুন্দর পৃথিবী
শিহরণে বেদনা লুকাই!

সম্ভাবনার হাতছানিতে অতল স্পর্শী সুখ সীমানা ছাড়ায়, সকালের কুয়াশা ভেদ করে বেড়িয়ে সারাদিনের সুটাম সময়।

আমি ভুলে যাই মনের গহীনে সকল দুঃখ প্রবাহ
স্তব্ধ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে যখন অজানা সুখ
ঠিক তখনই ভুলে যাই জীবনে একলা থাকার গল্প।

রক্ত কেনা মানচিত্র
————————–

চেতনার পথে শুয়ে আছে অবহেলা
মানুষের প্রাণ বিনাশে করে উল্লাস
পাপমুক্ত হয় না সমাজ, আধুনিকতা হয় লুটপাট !
বিত্তমানের ব্যবহারে জন্ম নেয়া ঘৃণা
দায়িত্ববান লোকেরা করে অন্যায়ের সাথে মোটা
অংকে আপোষ।

নিষ্পাপ জীবনের রক্তে স্নান করে আইনি মানুষ
দলবেঁধে আপন জনের সামনে হয় দর্শন
টাকার বিনিময়ে বিক্রি হয় বুলেট, ও প্রাণ নাশের প্রতিযোগিতা
মানুষ নামের চিল শকুনেরা নষ্ট করতে চায় ভাইয়ের রক্ত কেনা পবিত্র মানচিত্র।

দুপুরের রোদে
————————————–

দুপুরের রোদে অস্তিত্বের পথ হারিয়ে খুঁজে চলি সফলতা
পরিত্যক্ত কষ্টগুলো নবজাতকের মতো কেঁদে মরে
দূরের স্বার্থপর সবগুলো বাস্তব
বিনির্মাণে প্রজাপতির ডানায় ঘুরে বেড়ায় অন্য শহর।

এই সুখ হেমন্তেও সুখী হওয়ার প্রবণতা কেড়ে নেয় সারাদিনের বিরহ সময়
রোদের তাপে পুড়া দুপুরে,চেনা জীবনের অচেনা গল্প গুলো বিরহ বাড়ায়
মরে যাওয়া নদীতে গাঙ চিলের আহত দিনে দীর্ঘ হয় সে ব্যথার পরিমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102