শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সৌদি আরবের মক্কায় কলাউজান বাসীর মিলন মেলা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫০ Time View


মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

পবিত্র মক্কা নগরীর বিশিষ্ট তরুণ ব্যবসায়ী, লোহাগাড়ার পশ্চিম কলাউজানের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা মুহাম্মদ করিম এর আয়োজনে গতকাল ১ নভেম্বর,জুমাবার, রাতে পবিত্র মক্কা নগরীর আজিজিয়া আল রাজি পার্কে কলাউজানবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মুজাম্মেল হোছাইন, সৌদি আরব প্রবাসী করিমের ভাই বড় বাদশা,ফরিদ,সোহেল, মহিউদ্দিন, নাসির উদ্দীন, মুহাম্মদ আক্তার,আমানুল হক, জমির, মিনহাজ, সানাউল্লাহ, মাঈনুউদ্দীন, ইয়াছির,আরফাত, ফিরোজ,আসিফ, নেছার শোয়েব, মালেক, সাজ্জাদ হোসেন,তানিম সহ সৌদি আরব অবস্থানরত বিভিন্ন জায়গায় বিশিষ্ট ব্যবসায়ী,চাকুরী জীবিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়েছে।

মিলন মেলায় করিম ভাইয়ের বড় ছেলে অপি এইচএসসি তে ভালো রেজাল্ট করায় আন্তরিক অভিনন্দন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় উপস্থিত সকল মেহমানবৃন্দ করিম ভাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102