বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ একদিন নারীর দিবস!

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমি যখন জন্ম নিলাম
বাবা হলেন রাগ!
অন্য ঘরে বিছানা পেতে
সংসার করলেন ভাগ!

মেয়ে জন্মায় অনেক যাতনা
সইতে হলো মার!
মেয়ে হওয়ার দায়ভার
ঘাড়ে পড়লো তার!

ঢেঁকি ভানা জাল টানা
সব কাজ করে মায়,
জমি থেকে ফিরে বাবা
দিনরাত ঘুমায়!

যত কষ্ট করুক মা
অপরাধ নাই ক্ষমা,
তালাক দিলো বাবা তাকে
রাগ ছিলো তার জমা!

গ্রাম সালিসি সবাই বললো
সন্তান পাবে বাপে!
সন্তান হারা মা এখন
ভাইয়ের বাড়ী থাকে!

মায়ের মত নারী হতে
স্বপ্ন দেখি রোজ!
মায়ের একটু আদর পেতে
নিত্য করি খোঁজ!

আমার থেকে মা এখন
থাকে অনেক দূরে!
সদা তবু মা থাকে
আমার হৃদয় জুড়ে!

দুনিয়া যখন ঘুমিয়ে থাকে
মায়ের চোখে পানি!
কেমন আছে মেয়েরা তার
চিনা, মিনা, তানি ?

সবার কথা ভেবে ভেবে
পার করে দেয় রাত!
ভোর বেলা নামাজ শেষে
উর্ধ্বে তোলে হাত!

একদিন নারী দিবস
পালনে কি লাভ!
সারা বছর নরের শাসন
নারীর অভিশাপ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102