মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৫২ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৪৭০জনক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ সহ ডিএপি এবং এমওপি, সার বিতরনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মামুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,রফিক, উপসহকারী কৃষি অফিসার আলতাব হোসেন, মাইনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, শংকর কুমার সরকার প্রমুখ। এছাড়াও বিনামূল্যে সার ওবীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102