শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নিয়ামতপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা 

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল।

এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত (তদন্ত) বাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান প্রমূখ। 

জনসচেতনতামূলক সভায় বক্তারা সামাজিক অবক্ষায়রোধে কিশোরের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন এবং মাদক দূরীকরণে অভিভাবক ও গণসচেতনতার ওপর আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102