বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

পুরুষ কারো আপন হয় না

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ পৃথিবীর সকল পুরুষদের

পুরুষ কারো আপন হতে পারে না,
সময়ের প্রয়োজনে সবাই ঘনিষ্ঠতা বজায় রাখে,
দায়িত্বের ষোলকলা পূর্ণ হলে ছুঁড়ে পেলে আস্তাকুঁড়ে।

পুরুষ কারো আপন হতে নেই,
বৃথা চেষ্টা করে দুঃখ পাওয়া ছাড়া
অদৃষ্টে কিছুই জোটে না।
বন্ধুর প্রয়োজনে বন্ধু কাছে টানে,
পরিবারের চাহিদা পূরণে সবাই স্মরণ করে,
সমাজের প্রয়োজনে সবাই মাথায় রাখে,
দলের প্রয়োজনে পদ পদবী দিয়ে
ব্যানার পেস্টুনে জয়জয়কার করে রাজপথে ডাকে।
স্বার্থ হাসিল শেষে,
নিজে পালিয়ে যায় একনিষ্ঠ কর্মীকে একা রেখে।
এভাবেই চলছে পুরুষের যাপিত জীবন,
বাস্তবে পুরুষের হয় না কেউ আপন।

কর্মদক্ষতায় অফিসের কর্তা পদোন্নতী দেয়,
সুনাম ছড়ায় অফিসের সর্ব জনে জনে,
আগলে রাখে সম্নান করে তাহার কর্মগুনে।
সময়ের ব্যবধানে সে চাকরিও হারাতে হয় কর্মস্পৃহা কমে গেলে।

পকেটের স্বাস্থ্য ভালো হলে,
সখের সঙ্গীনীর কল্পনাতীত ভালোবাসা মিলে।
সময় আর অর্থে যদি ব্যাঘাত ঘটে,
প্রাণের সঙ্গীনী তখন পিছু হটে,
চরম আঘাত করে সে মত্ত হয় পরকীয়ায়,
ভালোবাসার শত স্মৃতি করে সংহার,
দুঃখ দুর্নাম শত অভিযোগ দেয় উপহার।
আসলেই পুরুষের হয় না কেউ আপন,
হয় না কেউ পুরুষের প্রকৃত আপনজন,
সময় পাল্টায় পুরুষ পাল্টায় না,
পাল্টে যায় শুধুই তার অদৃষ্ট।

রচনাকালঃ
০৫/১১/২৪ইং
নিজ বাসায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102