বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ সুস্থ্যতার মহা ঔষধ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

কলমেঃ মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ প্রিয় পুত্র মুহাম্মদ আবদুর রাহমান আফিফ কে।

সুস্থ্য থাকতে প্রাণ খুলে হাসতে পারো রোজ,
সুস্থ দেহ সুন্দর মনে চলে হাসির খোঁজ,
হাসতে কখনো নেইকো মানা
হাসতে সবাই পারে,
হাস্যরস দেহ মনে শান্তি বয়ে আনে।

হাসি হলো মহা ঔষধ মিটায় কাজের চাপ,
হাসি হলো বক্তৃতার মঞ্চে তিব্র আত্মবিশ্বাস,
হাসি হলো কষ্টে থেকে সন্তুষ্টি প্রকাশ,
হাসি হলো জালেমের মুখের উপর তিব্র পরিহাস,
হাসি হলো মজলুমের রক্তের ইতিহাস।

হাসির আছে রকমফের আছে মুগ্ধতা,
মুচকি হাসি শোভন অতি অট্টহাসি নয়,
মুচকি হাসি দিয়ে লোকের মন করা যায় জয়,
অট্টহাসি সুন্দর অতি দেখতে মন্দ নয়,
নিষ্পাপ শিশুর মুখের হাসি,
কেড়ে নেয় হৃদয়,
তাদের হাসির মিষ্ট সুর আরশে পৌঁছে যায়।
অট্টহাসি হাসেন আবার মস্ত অপরাধী,
অপরাধের উৎযাপনে বিভৎস সেই হাসি,
মাঝেমধ্যে তাদের গলে পড়লে ফাঁসির রশি,
তখন আবার তৃপ্তির হাসি হাসেন মজলুমবাসী।

এতো এতো হাসির কথা আমি বলে যাই,
আমিও ভাই কম হাসিনা নিত্য হেসে যাই,
দুঃখের কথা পড়লে মনে অতীত ভুলতে চাই,
মুচকি হাসি দিয়ে আমি রবের করুণা চাই।

রচনাকালঃ
০৬/১১/২০২৪ইং
আপন আলয়ে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102