বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মাওলানা তাজুল ইসলাম নাহীদ,র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

আছে হৃদয় জুড়ে

কোথায় গেলো হারিয়ে সেই
ছোট্টবেলার খেলা!
ঘর বানাতাম কলাপাতার
কেটে যেতো বেলা।

বাঁশের কুঞ্চি কেটে এনে
ছোট ছোট করে,
বেড়া দিয়ে পর্দা টেনে
থাকতাম সেই না ঘরে।

ছেলেমেয়ে নেই ভেদাভেদ
খেলছি একই সনে,
সেসব স্মৃতি বারেবারে
পড়ছে আজি মনে!

গোল্লাচোট আর কানামাছি
নানার খেলার ছলে,
ঘুরছি কত সারা গাঁয়ে
আমরা দলে দলে।

সেসব আজি স্মৃতিই কেবল
আসবে না আর ফিরে,
এই নাহীদের মন জুড়ে যে
আছে সেসব ঘিরে।

ভালোবাসার ফুলকি

ফুলকি আমার ভালোবাসা
মনের ভেতর জাগায় আশা
কাব‍্য লেখার তরে,
প্রথম থেকে লিখছি তাতে
আমরা সবাই একই সাথে
লিখবো জীবন ভরে।

যায় না আমি অন্যখানে
মন ছুটে যায় ফুলকির পানে
ভালোবাসি বলে,
প্রতি সপ্তাহ রবিবারে
ফিরে আসি সবার ধারে
আমরা দলে দলে।

ফুলকির জন্য দোয়া করি
সবসময় মোর মনটা ভরি
লিখে যারা তাতে,
নারী পুরুষ যত আছি
থাকবো আমরা কাছাকাছি
লিখবো যে এক সাথে।

সম্পাদক আর প্রতিষ্ঠাতা
যেনো মোদের মাথার ছাতা
ভীষণ ভালোবাসে,
তাইতো আমরা পণ করেছি
ফুলকির তরে মন সপেছি
থাকবো সদা পাশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102