শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৪ Time View

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলা হাসপাতাল সংলগ্ন মুন্সি মার্কেটের সামনে চত্বরে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার পক্ষে পলাশ মুন্সীর নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। ভাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান মুন্সির সঞ্চালনায় ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ পলাশ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিভেঞ্জ খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশো, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম, হামিরদী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মুন্সী, চান্দ্রা ইউপি যুবদলের সভাপতি মোঃ সালাউদ্দিন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, আলগী ইউনিয়নের যুবদল নেতা বাচ্চু,ঘারুয়া ইউনিয়ন যুবদল নেতা সাগর, যুবদল নেতা সাইদুল মোল্লা সহ আর উপস্তিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সভায় যোগ দেয়।
সভার শেষ প্রান্তে এক ভিডিও বার্তায়
যগ্ন আহবায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি ফরিদপুর-৪
শাহরিয়া ইসলাম শায়লা বলেন, বিএনপির আন্দোলন দীর্ঘদিনের। আওয়ামী লীগ ফ্যাঁসিবাদ সরকার পতনের পর মানুষ এখন নিঃশ্বাস নিতে পারছে। তিনি বিএনপির নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102