বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে জনসভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬০ Time View

মতিউর রহমান,সরিষাবাড়ী জামালপুর থেকে:

রাজনৈতিক কর্মকান্ড গতিশীল ও দলীয় নেতা কর্মীদের সু-সংগঠিত ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক জনসভার অংশ হিসেবে ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ নভেম্বর বিকেলে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির জনসভাটি অনুষ্ঠিত হয়।
৬ নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আলীর সঞ্চালনায় বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রাণবন্ত ও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি জন নেতা ফরিদুল কবির তালুকদার শামীম। এতে বিশেষ বক্তা হিসেবে অগ্নিঝরা বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদল আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহিন। এ সময় ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন রশীদ খান, জেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, জহুরুল ইসলাম পিন্টু,উপজেলা বিএনপি নেতা মামুর রশীদ ফকির চান মিয়া চানু,গোলাম রব্বানী লেকু,রুহুল আমিন সেলিম,যুবদল সদস্য সচীব রবিউল ইসলামসহ সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102