বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

বোবাকান্না

হঠাৎ করে হলো দেখা
হলো পরিচয়
হরেকরকম হলো কথা
মন করিল জয়।

কথার ছলে আবেগ হলো
দিলো কথা বলে
মনের ভিতর কষ্টে ভরা
বোবাকান্নার ছলে।

মুখ দেখে যায়নি বটে
কতো দু:খে আছে
বোবাকান্না চেপে নিয়ে
চোখের পাতা নাচে।

হাসি আনন্দ দু:খ বেদনা
নিত্যকার হয় ঘটনা
আজব যতো কথা বার্তা
চারিদিকে হয় রটনা।

মানবতা আজ কোথায় গেল

মানবতা আজ কোথায় গেল
খুঁজে নাহি পাই
যেদিকেতে চাই সেদিকে দেখি
খাই আর খাই।

আকাশের কাছে জানতে চাইলাম
মানবতা কোথায় পাই
বিশ্বজুড়ে পাঠশালা মোর
মানবতা কোথাও নাই।

নদীর কাছে জানতে চাইলাম
মানবতা কোথায় পাই
বায়ু বেগে পাহাড় ধ্বংসে
নোংরা করে তাই।

সবুজ শ্যামল বন-বনানীর কাছে
জানতে আমি চাই
দাবানল এলে পড়ে আমার
চিহ্ন ভিন্ন নাই।

খোঁজতে খোঁজতে হতাশ আমি
মানবতা কোথায় পাই
মানুষ নামের মানুষ আছে
কাজের মানুষ নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102