বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবিতাঃ হৃদয়ে যতকথা…

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

কলমেঃ ফয়েজ আহমদ
==============

কোনো এক গোধূলি বিকেলে। রক্তিম সূর্যটি যখন পশ্চিমাকাশের অস্তাচলে ডুবুডুবু ভাব।ঠিক ঐ সময়টিতে— নদীর ঐ প্রান্তে বসে।

যেভাবে নদী— তার উত্তাল ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে তোমাকে জানিয়ে দেয়, তার সব দুঃখ, কষ্ট।

ঠিক আমিও তার মতো— হৃদয়ে যতো কথা, যতো বেদনা! সব তোমার সমীপে তুলে ধরবো।

আমি জানি। আমার রিপুর কোণে লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট, বেদনা! সব-ই তুমি জানো।
তবুও— আমি তোমার সঙ্গে আজ মন খোলে কথা বলবো।

আমি আর চাই না— তোমার ভালবাসা থেকে দূরে থাকতে!
বোধহয়— আমি ভালবাসার মূল্যটুকু এতদিন বুঝে উঠতে পারেনি।

তুমি যেভাবে— শত অপরাধের পরেও, আমায় ভালবেসে আগলে রাখো, মায়ার চাদর দ্বারা আবৃত রাখো, তা কখনও ভুলে থাকার নয়!

আমি আর— তোমার রহমতের ছায়া থেকে বঞ্চিত হতে এবং নিরাপত্তার শুভ্র চাদর হতে দূরে থাকতে চাই না।

আমি শুধু চাই— তুমি আমার ভুল সব ক্ষমা করে, তোমার করে নিবে!
আমার বিশ্বাস— তুমি আমায় আপন করে নিবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102