বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

সবজি খাও

বেশি করে ভিটামিন খাও
সবজি চাষে মন দাও।
কলা খাই সকাল বেলা
আরামে কাটাই মেলা।

বেশি করে আলু খাও
ভাতের উপর চাপ কমাও।
তরকারির সাথে সালাদ চাই
টমেটোর বিকল্প নাই।

বেশি করে সবজি খাবো
ঢেঁড়সের চাষ সবাই করবো।
রোগ বালাই দূরে যাও
পেঁপে সবজি সবাই খাও।

আমরা হলাম কৃষক ভাই
সবজি চাষ করবো তাই।
বেশি করে সবজি চাষ
থাকবো সুখে বারো মাস।

মা

মা যে আমার বন্ধুরে ভাই
দু:খের সান্তনা
মায়ের কথা না মানলে
পাই যে লাঞ্ছনা।

মা যে আমার ক্ষুধার আহার
পিপাসারই জল
মা যে বাড়ি গাড়ি
ভালোবাসার ঢ্ল।

মা যে আমার শিক্ষাগৃহ
প্রথম শেখার গুরু
মা যে আমার স্বর্গ
রহমতেরই তরু।

আমার মায়ের কোলটি যেন
মহা সুখের নীড়
আমার মায়ের হৃদয় যেন
মায়ার সাগর তীর।

পিঠাপুলি

নবান্ন এলো ঘরে ঘরে
বাঙালি ব্যস্ত পিঠে পুলির জ্বরে।

ধান ভাঙ্গাঁনোর পড়ল ধুম
ঝি,বউদের নেইকো ঘুম।

নতুন চালে হবে পিঠা
বাজার হতে আনো মন্ডা,মিঠা।

খেজুরপিঠা, চুষিপিঠা, বিবিখানাপিঠা
মজা করে খাই
ছিটপিঠা,চিতইপিঠা,সেমাইপিঠা
বেশি করে চাই।

পুলিপিঠা,নারকেলপিঠা,বকফুল
কোথায় গেলে পাই?
ভাঁপাপিঠা,পাটিসাপটা, দুধচিতই
তুলনা যে নাই।

বাঁশপাতা, জামাইমুখ, সিঙ্গারা
শীতের পিঠা ভাই
চন্দ্রমুখী, চাঁদমুখ, দুধপুলি
আমরা সবাই খাই।

ঘরে ঘরে একই আওয়াজ
শীতের পিঠাপুলি হবে আজ।

গোলাপ ফুল

গাছে গাছে গোলাপ ফুল
দেখতে মনোহর
মলয়েতে ভেসে বেডায়
গন্ধ সুভাকর।

গাছে গাছে কতো পাখি
নাচে ডালে ডালে
ময়ূর পেখম তোলে নাচে
আপন তালে তালে।

গোলাপের গন্ধ পেয়ে অলিরা
নাচে মধুর লোভে
তাই দেখে দুষ্টু ফরিং
জ্বলে পুড়ে ক্ষোভে।

গোলাপ ফুল গোলাপ ফুল
অতি মনোহর
চারিদিকে সুবাস ছড়ায়
উঠে দিবাকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102