শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথম নারী ইউএনও পেল কাশিয়ানী উপজেলাবাসী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

উপজেলা পরিষদ গঠনের প্রায় ৪২ বছর পর এই প্রথম নারী ইউএনও পেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাবাসী।

কাশিয়ানী উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা জান্নাত যোগদান করেছেন।

সোমবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কাশিয়ানী উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব বুঝে নেন।

এর আগে তিনি ঢাকা বিভাগীর কমিশনারের কার্যালয়ে ঢাকা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে কর্মরত ছিলেন।

ফারজানা জান্নাত ৩৫ তম বিসিএস ক্যাডার হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ইউএনও ফারহানা জান্নাত বলেন, কাশিয়ানী উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই গর্বিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। সকলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করবো। সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102