বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিলেটের বিশ্বনাথের কবি মিজানুর রহমান মিজান এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

আছে হাতে গুণন

কতজনকে ভাবলে আপন, দিতে রাজি সকল বিসর্জন
সময়ে পেলে না মন, কেহ নয় মায়ের মতন।।
হলে বৃদ্ধ সমতুল, মা ভাবে খোকা তুল
এলে বাহির থেকে ভাবে ফুল, মুখপানে লক্ষ্য মায়ের যাদুধন।।
অবেলায় ও মায় না খেয়ে, থাকে পথ পানে চেয়ে
উঠার শক্তি নাহি গায়ে,তবুও সন্তানের তরে ঢালে মন।।
একটি সদায় হলে ভুল, বউ এ বাঁধায় মহাগন্ডগোল
প্রাণ যাবে দিতে মাশুল, ফুরাবে না তার জ্বালার কথন।।
চিরকাল সম আদর মায়ের, ফল পাকিলে প্রাপ্তি ফুরায় গাছের
নি:শেষ হয় না ভালবাসা মায়ের, মুল্যহীন আদর যতন।।
মায়ের জন্য নিলে কিছু, পিছনে ঘুরে ছাড়ে না পিছু
একটা অংশ নেরে বাচু, নাতি নাতনি ছেড়ে অতৃপ্ত মন।।
বউয়ের নীতি নেবে দেবে না, তারপর ও সাধপুরে না,
স্বার্থহীন বউ আছে কজনা, সংখ্যা তত্ত্বে আছে হাতে গুণন।।

নি:শ্বাস ছাড়ে

হিংসা করে, জ্বলে মরে
আগুনে পোড়ে,
মনে ভাবে, নৌকা টপকাবে
হাবুডুবু খায় জলে পড়ে।।
ভাবনা করে, কর্ম ছেড়ে
খোজে নিত্য আঁধারে,
পদে পদে হেরে, লজ্জা শরমে না মরে
ভাসতে আশা চিৎকারে।।
লাজ-লজ্জা ইমানের অঙ্গ, মিথ্যায় ডুবেছে সর্বাঙ্গ
সাঁতরিয়ে উঠতে চায় কিনারে,
এক সত্য গোপনে, শত সত্য বিসর্জনে
ভরা নৌকা ডুবে অকুল পাথারে।।
উড়তে চায় আকাশ পানে, ভুলে যায় নাই ডানা সনে
আছাড় খেয়ে ধরায় বুকের পাজরে,
ডাঙ্গায় পড়ে মাছ, করে শুধু নাচ
অযথা ছটফটিয়ে নি:শ্বাস ছাড়ে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102