বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কবিতাঃ মনে পড়ে

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।

যখন পরিশ্রম থেকে বিশ্রাম পাই
তোমায় নিয়ে ভেবে মন জুড়াই!
মনে পড়ে তখন চতুর্থ পঞ্চম শ্রেনীতে পড়ি
এক ই পাড়ায় ছিলো তোমার আমার বাড়ি,
তোমাদের বাড়ির গেটে ফুটতো মাধবী ফুল
রোজ আনতে যেতে হতো না ভুল,
কখনও তুমি পেড়ে দিতে
আদর নিতে মাথা দিতাম পেতে!
ফুল আনতে যেতাম, নাকি তোমায় দেখতে
মাথার চুলে বিলি কেটে চুলের তেল হাতে মাখতে!
তুমি তখন কলেজ পড়ুয়া ছাত্র
আমি উচ্চবিদ্যালয়ে পা রেখেছি মাত্র,
প্রেম-ভালোবাসা সে বয়সে কি বুঝি
ভালো লাগতো তাই রোজ রোজ খুঁজি!
মেয়ে জাত, ছেলেদের থেকে আগে পাকে
পরিবর্তন দেহ মনে প্রতি বাঁকে!

হাত বাড়ালেই তুমি আকাশ পারতে ছুঁতে
আমাকে কিন্তু পেয়ে ছিলো তোমার ভূতে!
মন্দ্রিত মেঘ পেতে মুটো ভরে
কড়কড়ে রৌদ্রময় দেহ দেখতে পেতে ধরে!
কোন দিন জানতেও চাইলে না, রোজ ফুল কি দরকার,
বুদ্ধু ছিলে তুমি, ছেলেরা মননে মানসিকতায় হয় নানা প্রকার!

জানি না কোন কোকিলের গানে ভরে ছিলো তোমার মন
আমার চোখে এনে দিলে একদিন অশ্রু প্লাবন!
সাগরের ঢেউ দিয়ে গেলে বুক ভরে —
আমি কি এতই অযোগ্য ছিলাম দেখলে না একবার ফিরে!!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102