বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কিশোর বেলায় গাঁয়ে

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

রবি বাঙালি
—————–

খলশিডাঙ্গা নদী পাড়ে ছোট্ট আমার গাঁয়ে,
মেঠোপথের দুই ধারেতে শস্য দোলে বায়ে।

হলুদ রাঙা সর্ষে ফুলে কি অপরূপ সাজে,
ইচ্ছে করে বলতে তারে রেখো মনের মাঝে।

নদীর পাড়ে হিজল তলে রাখাল বাজায় বাঁশি,
কি মায়াবী সুরের খেলা হতে চায় মন দাসী।

ছবির মতন গাঁও যে আমার ফুল পাখিদের মেলা,
ফুলের সাথে পাখির সাথে কাটাই মধুর বেলা।

দাদী নানী বর্ষাকালে নকশীকাঁথা জুড়ে,
রঙিন সুতায় মনের কথা গাঁথে শূচের ফুঁড়ে।

পল্লীবালা কিশোরীরা মটরশুটি তুলে,
তাদের সনে ভাব করিতে ঘরকে যেতাম ভুলে।

কত কথার জাল বুনেছি কৈশোর প্রেমের ফাঁদে,
তাদের জন্য হৃদয় আজো ভীষণ ব্যকুল- কাঁদে।

——————
লেখক:
রবি বাঙালি
সহকারী অধ্যাপক, দর্শন
পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102