বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

কবিতাঃ তোমার জন্য

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।
==================

তোমার জন্য ইডিপাসের কি যন্ত্রণা
বুকের ভিতর লাভা প্রবাহের দগ্ধ যাতনা,
বুক এক নদী, তার পাড় ভাঙ্গন নিরবধি
কমবে না তোমার বুকে বুক স্পর্শ যে অবধি!

বুকের ভিতর বিষ মাখা বেয়নেটের খোঁচা
ইচ্ছে করলে আঁচল দিয়ে যায় না মোছা,
বুকের ভিতর শরবিদ্ধ আহত পাখির যন্ত্রণা
কে দিলো কানে কানে সেদিন তোমায় কুমন্ত্রণা?

কেন সরে গেলে দূরে, অনেক দূরে
সহস্র দায়িত্ব দিয়ে, সন্তান সংসার বুক খায় কুরে কুরে,
আমি পালাতে চাই এমন অগোছালো জীবন থেকে
বুকের ভিতর এতো অব্যক্ত কষ্ট রেখে!

আমার বুকের ভিতর নষ্ট ফসল, কীটের বাস
বজ্র ঝড়ে ভগ্ন হৃদয় চলে না আর শ্বাস-প্রশ্বাস!
বন্দি আমি বুকের ভিতর অস্থিরতা ছটফটানি
জীবন আমার হিসাব-নিকাশ ফসকা গেরো বজ্রাটুনি!

বুকের ভিতর ঝাঁঝরা বুকের শহীদ শত
‘৫২ থেকে ২০২৪, হিসাব তোমায় দেবো কত?
প্রভাত ফেরি সেই ফেব্রুয়ারী যাচ্ছি ভুলে
আজ-ও যেথা সারাবিশ্ব সন্মান জানায় ফুলে ফুলে!

ভুলে যাচ্ছি তিরিশ লক্ষ শহীদের রক্ত স্রোত
ব্যক্তি সমাজ রাষ্ট্র ভাবলে বুকের ভিতর জন্মে ক্রোধ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102