বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

কবিতা: জীবনপাখী

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।
==================

জীবন পাখী উড়ে যাবে,
ভাবিনি কোন দিন:
পাখী নামের পাখী গেল উড়ে।

তাকে বাসতাম ভাল,
থাকবে বুকের মাঝে:
চলে যাবে ভাবিনি কোন মতে।

সবাই তাকে বাসে ভাল,
প্রাণের চেয়ে ও বেশী:
উড়ে যাবে বুঝতে পারিনি।

পাখী চলে গেলে,
নিথর দেহ থাকবে পড়ি:
কাঁদবে জনে জনে।

মায়ার জগতে,
কান্নাকাটি সার:
পাখী কি আর আসে ফিরি?

এ ভব সংসারে,
যাওয়া আসা সার:
ছুটি হয়ে গেলে সব শেষ।

মৃত্যু দেবতা হাতছানি দিয়ে,
নিয়ে যাবে তারে টানি:
পাখীটি চলে যাবে শেষে।

হাহুতাশের জীবনটা,
এমনি কাটে সবার:
শেষে একদিন যেতে হবে ছাড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102