বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতা: তুমি হীন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

কলমে: নাসরিন জাহান
==============

তুমি ছাড়া প্রতিটি প্রহর
মৌন বিষন্নতা
স্বপ্ন দেখার নির্ঘুম আঁখি,
নেই আপেক্ষিকতা।
চঞ্চল দুরন্ত এই আমাতে
যেন ক্লান্তি ভর করা
আনন্দ উল্লাসের ভীড়েও
কেন নি:সঙ্গ তারা?
নীল আকাশ আর ভোর হয়না,
হয় ধূসর পান্ডুলিপি।
ফুলে যেন আর সৌরভ পাইনা,
সারা দিনমন যাপি।
ভাবনাগুলোর সুর কেটে যায়,
ছন্দ হারায় দিশা,
বুঝেছিলাম সেদিন তুমি,
আমার ভালোবাসা।
হাওয়ার দাপটে বাঁধা হয় না
আমার অগোছালো চুল,
কেন সেদিন আচমকা তুমি
এলে হাতে নিয়ে ফুল।
শারদ প্রভাত ম্লান হয়ে যায়
মৌনতার অবকাশে,
পেঁজা তুলোর মেঘগুলোর রং
আমার মনের আকাশে।
খুঁজে বেড়াই তোমায় আমি
সাঁঝ আকাশের আভায়,
পেতে চাই একান্ত করে
সকল ভালো লাগায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102