বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবি এম. আব্দুল হালীম বাচ্চুর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

অবসর

জীবিতরা মরার আগে, পায় না অবসর
যতই থাকুক সুখ যাপনের, বিলাসবহুল ঘর!
যতই থাকুক হাতের মুঠোয় রাজ
ততই আরও বাড়তে থাকে কাজ!
হোক না যতই দীর্ঘজীবী, হোক না যতই রুগি
শুয়ে বসেও বাজাতে চায়, বগলে ডুগডুগি!

শুয়ে বসে খাওয়াও একটা, দারুণ বিনোদন
ঘুমেও থাকে স্বপ্ন দেখার বিশেষ আয়োজন!
যতদিন না, ছুটে যাবে যমের গড়া বাড়ি
ততদিনই এটা-সেটা করবে নাড়ানাড়ি!
অবসর নেই, এই পৃথিবীর পরে
সে তো আছে অন্ধকার ওই ঘরে!

ঈর্ষা

প্রতিদিন ঘুম ভাঙতেই চোখে পড়ে; নরম সকালের ওপর পা দিয়ে হেঁটে যাচ্ছে একদল বিবস্ত্র বাতাস! পদ্মার কিনারে আধমরা নলখাগড়ার ঝোঁপঝাড়গুলোও যেন জীবন্ত মানুষের মতো মাঝে মাঝে নড়ে নড়ে ওঠছে!

প্রতিদিন ঘুম ভাঙতেই চোখে পড়ে; একঝাঁক পাতিকাক বুক ফুলিয়ে মরণ পাখায় ভর করে উড়ে উড়ে মিশে যাচ্ছে টানা রোদের গায়; যে রোদে উত্তাল নরকের ঢেউ খেলছে অবিরাম! তবুও উড়বার বিরতি নেই তাদের!

এসব দেখতে দেখতে মনে মনে আবিষ্কার করার চেষ্টা করেছি; আমি যেন বসে আছি জলে ভাসা মৃত রাজহাঁসের পাখনায় এবং ব্যস্ত আছি বিধাতার দেওয়া মগজ শানানোর কাজে!
আমি আরও আবিষ্কার করেছি; আমার মগজের ক্রিয়াকর্মগুলো আছড়ে আছড়ে যেন ছড়িয়ে পড়ছে সকল শ্রেণির মানুষের মগজে মগজে!

আমি আরও আবিষ্কার করেছি; এই মগজ থেকেই যেন তৈরি হচ্ছে ঈর্ষার তাণ্ডব, যে ঈর্ষার তাণ্ডবে লণ্ডভণ্ড হচ্ছে সাজানো গোছানো টেকনাফ থেকে তেঁতুলিয়া!

আমি শেষ-পর্যন্ত আবিষ্কার করেছি; মানুষের মানবিকতা যেন মাইনাস ডিগ্রিতে পৌঁছে গেছে প্রায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102