মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, ইউ আর সি ইন্সট্রাক্টর, কাব শিশু ও বিদ্যালয়ের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১৬ই নভেম্বর শনিবার বিকেলে ৫৯নং চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, “আমরা ৫১” (সেবামূলক সংগঠন) এর আয়োজনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ৫১ সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশ কাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ শাজাহান কবির ভূঁইয়া, জেলা পর্যায়ে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস,উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দিলাল মিয়া, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শিরিন আক্তার, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মিজানুর রহমান ও কাব শিশু সামিরা ইসলাম মিম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খামার নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102