বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ শুক্রবার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

কলমেঃ মোহাম্মদ মনজুর আলম অনিক

আজকে আবার জুমার দিন
রেডি হও তাড়াতাড়ি
করো না ভাই সময় নষ্ট
করে অযথাই ঘোরাঘুরি।

সুন্দর করে আগেভাগে
গোসল করলে তুমি,
গোসলের তরে সোওয়াব পাবে
দেবে হৃদয যামী।

সুরমা লাগাও চোখের পাতায়
আতর ছিটাও গায়ে,
আল্লাহর নাম মুখে নিয়ে
মসজিদে যাও পায়ে।

একটা একটা নেকি পাবে
একটা কদম ফেলে,
সুতরাং ভাই করো না দেরি
মসজিদে যাও চলে।

শুক্রবারের মতো রে ভাই
দিন নেইকো আর,
এত বেশি নেকি নেবার
যুক্তি কি হারাবার?

এক কদমে এক বছরের
সিয়াম কেয়াম করে,
যত নেকি ততোই পাবে
তাড়াহুড়ো করে।

হযের পরেই এতো বেশি
নেই কো নেকি আর,
যত নেকি সবটাই
এই শুক্রবার।

অবহেলায় দেরি করে
হারাইওনা নেকি,
নিজেই নিজের সওয়াব টাকে
দিও না ভাই ফাঁকি।

খোদার নবীর হাদিস ঘেঁটে
দেখো বারংবার,
আল্লাহ স্বয়ং দয়া করে
দিয়েছে শুক্রবার।

সুস্থ থাকা অবস্থাতে
বাদ দিওনা জুমা,
তিনটি জুমা বাদ গেলেই
পাবেনা কো ক্ষমা।

পরপর তিনটি জুমা
বাদ দিলে পরে,
মুসলিম হতে নাম চলে যায়
কাফেরের ঘরে।

কলবেতে মোহর মারে
তালা দেওয়ার মতো,
আর খুলে না সেই তালা
চেষ্টা করেও শতো।

শুক্রবারে সৃষ্টি দিন
শুক্রবারে ইতি,
বুকের ভিতর রাখো রে ভাই
আল্লাহতালার ভীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102