বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

আন্তর্জাতিক নারী উদ্দোক্তা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, তানিয়া পারভীন তামান্না

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। প্রতি বছর ১৯ শে নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীদের উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের কার্যক্রমকে উদযাপনের জন্য দিবসটি পালন করা হয়। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্কে পালিত অনুষ্ঠানটি ১১৪টি দেশে প্রচারিত হয়েছিল। বাংলাদেশে ২০১৮ সাল থেকে নারী উদ্যোক্তা দিবস পালিত হয়ে আসছে।

সাম্প্রতিক বিশ্বে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও সমস্ত বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হয়। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত: দিবসটি পালন শুরু হয়।

সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা। ইন্টারনেটের এই বৈপ্লবিক যুগে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের নারীরাও হয়ে উঠেছেন উদ্যোক্তা।

নারী উদ্যোক্তাদের মাধ্যমে দেশীয় ঐতিহ্যের প্রকাশ বৃদ্ধি পেয়েছে। ডুবতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহককে নারীরা দিয়েছেন ভিন্ন পরিচয়। এই সব উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরকারিভাবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিতে পারলে কেউ ঝরে যাবে না। দেশ গড়ে উঠবে এক নতুনরূপে, নতুন স্বপ্নে। তাই এই নারী উদ্যোক্তা দিবসে ভিন্ন আঙ্গিকে নারীর চলার পথ মসৃণ করতে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে এগিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে বিশ্বের সকল নারী উদ্যোক্তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সব বাঁধা ডিঙ্গিয়ে, সব অন্ধকার ঘুচিয়ে নারী উদ্যোক্তারা এগিয়ে যাক নির্ভয়ে, নিশ্চিন্তে।

শুভকামনায়:

তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102