বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবি হাফিজুল ইসলাম লস্কর এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

সেবক
———
ইলমে ওহীর সাচ্চা নুরে
জীবনের গঠন,
সত্যনিষ্ঠ জাতীর সেবক
খোদায় সমর্পণ।

খোদা ভীতি অন্তরে যার
প্রেমে মোহাম্মদ (সা.),
জ্ঞান গরিমায় ধর্মে কর্মে
স্বদেশের সম্পদ।

স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ মানব
সঠিক মুসলমান,
সঠিক পথের পূর্ণ যাত্রী
পরিপূর্ণ ঈমান।

সুন্নাতী আদর্শে পূর্ণ জীবন
বাড়াইলেন ইজ্জত,
দ্বীন অনুসরণে তুষ্ট খোদা
বর্ষিবেন রহমত।
———
জীবন
———
মাটির পিন্ডে কায়ার জন্ম
ঘুচবে মায়ার নিশানা,
রঙের ভুবনে জং ধরিবে
মাটির দেহ থাকবেনা।

জীবন খাতায় যোগ বিয়োগে
শুধু ভুলের দেখা,
যতই সাজাও আপন নিলয়
ছাড়বে জগৎ রেখা।

সময় শেষে শুভ্র শিরোরুহ
কাপছে জীবন নাড়ি,
মিথ্যে সকল জগত বিলাস
নিঃস্ব চরাচর বাড়ি।

নিদান কালে নিঃস্ব কলেবর
যাবেনা স্বজন সঙ্গে,
ছাড়বে কায়া দেহের মায়া
কাফন জড়ায়ে অঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102